শিরোনাম:
●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ●   হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা ●   টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা ●   Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre ●   সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা ●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
৫২ বার পঠিত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান

“আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই সরকারের মূললক্ষ্যে” - প্রধানমন্ত্রী তারেক রহমান

আল আমিন মন্ডল (বিপ্লব) (বগুড়া) থেকেঃ
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের গ্রামীন হতদরিদ্র নারীদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
(২০শে এপ্রিল-২৬) সোমবার দুপুরে বগুড়া গাবতলীর নশিপুরের বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। সেই জন্যই আমারা ফ্যামিলি কার্ড দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের উল্লেখ ছিল। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছি।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, এমনকি বিএনপি সরকার বিশ্বাস করে যে, এই দেশের মানুষ যদি সচ্ছল থাকে, সুখে থাকে তাহলেই সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে।
তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। সরকার নারী প্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড চালু করেছে।
সেই পিছনে পড়া নারী সমাজকে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষমতায়িত করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছল করতে চাই। সেই লক্ষ্য কে সামনে রেখেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করছে কীভাবে নারীর ক্ষমতায়ন আমরা করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলব।
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার বাংলাদেশে যে চার কোটি পরিবার রয়েছে, সেই চার কোটি পরিবারে যারা নারী প্রধান তাদের কাছে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকলের কাছে এই ফ্যামিলি কার্ড নিয়ে
যেতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন কালে আপনারা এই ভাল উদ্যোগের শুরুতেই সবাই তিন বার বিসমিল্লাহ বলেন।
এছাড়াও তিনি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। এ উদ্যোগকে তিনি তাঁর সরকার ও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন হিসেবে উল্লেখ করেন।
দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা জনগণের কাছে জবাবদিহি করতে চাই এবং তারই একটি অংশ হিসেবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষ ও নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিগত নির্বাচনে সরকার গঠন করায় কম সময়ের মধ্যে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি।

তিনি আরো বলেন, বিগত স্বৈরাচারী সময়ে দেশে লক্ষ, কোটি টাকা পাচার হয়ে গেছে। দুর্নীতি হয়েছে। অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা দুর্নীতি কে রোধ করতে চাই। কারণ এটা জনগনের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করবো। কৃষি কার্ড করবো ইনশাআল্লাহ।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড” চালু করা হয়েছে।
এছাড়াও তিনি শহীদ জিয়া ডিগ্রী কলেজ কে সরকারি করনের ঘোষণা দেন।
বক্তব্যের শেষে তিনি তাঁর নির্বাচনি স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, প্রত্যেকটি নির্বাচনি জনসভায় একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মাধ্যমে আপনাদের সকলের কমবেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেই স্লোগানটি ছিলঃ করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
পরে অনুষ্ঠান মঞ্চে ১০ জন নারী পরিবার প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তার পাশে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
উপজেলার মোট ৯শত ৩৮ জন নারী প্রধান কে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।

ফ্যামিলি কার্ড প্রাপ্ত ভারতী রানী, শ্যামলী আক্তার, বাবলি বেগম খুশিতে আবেগাপ্লুত হয়ে তারা বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। জীবনে স্বপ্নেও ভাবিনি এই কার্ড হাতে পাবো। এই টাকা দিয়ে আমার পরিবারের অনেক সাহায্য হবে। আমরা সুখে থাকতে পারবো।
এর আগে দুপুর ২টা সময়ে বাগবাড়ীতে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে বাগবাড়ীতে ও এর আশপাশের এলাকায় ভোর থেকেই আনন্দ উৎসব আমেজ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড সুবিধাভোগী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল হওয়ার আগেই শতশত নারী ও নশিপুর ইউনিয়নবাসী উদ্বোধনী এলাকার আশপাশে জড়ো হতে শুরু করেন। রাস্তায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান কে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। রাস্তার দুই পাশ্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন…শুভেচ্ছা…স্বাগতম শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
কেউ কেউ দূর থেকে হাত নাড়িয়ে নিজ জন্মভূমি বাগবাড়ীর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন ও স্বাগত জানান।
এছাড়াও প্রধান মন্ত্রী তারেক রহমান বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও চৌকিরদহ খাল খনন কর্মসূচী উদ্বোধন ও জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করেছেন।
শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
এরপর প্রামাণ্য চিত্র প্রদর্শনীঃ “ফ্যামিলি কার্ডঃ স্বপ্ন নয়, বাস্তবতা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন পুতুল এমপি, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, এমপি মোশারফ হোসেন, এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, এমপি মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, কেন্দ্রীয় বিএনপি, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে