শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » কুলাউড়ায় এজিএফ’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কুলাউড়ায় এজিএফ’র সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে আমার গৌরব ফাউন্ডেশন (এজিএফ) এর সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার। শরীফপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫১ জন রোগীর মধ্যে গর্ভবতী মায়েদেরকে গর্ভকালীন ও প্রসবোত্তর বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, পরিবার পরিকল্পনা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন কিশোরীকে স্যানিটারী ন্যাপকিনসহ বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা প্রদান, ১০ জন দরিদ্র মা-কে বেবি কিট প্যাকেট এবং ১৯ জন মহিলাকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী প্রদান করা হয়। সেবা প্রদান করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. রিয়াজুল ইসলাম, রিফাতুল ইসলাম, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নীলকান্ত পাল, মিডওয়াইফ বিথী বর্ধন ও আকলিমা আক্তার রূপা। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আরো অনেকে সহায়তা প্রদান করেন। উক্ত ক্যাম্পে রক্তের গ্রুপ র্নিণয়ে কারিগরি সহযোগিতা করেছে শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যান সংস্থা। ক্যাম্পে মোট ৮১ জনের রক্তের গ্রুপ র্নিণয় করে দেয়া হয়েছে।
বিষয়: #কুলাউড়া




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
