বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » সিলেটে র্যাব পরিচয়ে প্রতারণা, দুইজন আটক
সিলেটে র্যাব পরিচয়ে প্রতারণা, দুইজন আটক
বজ্রকণ্ঠ ডিজিটাল:

সিলেট মহানগরের মেজরটিলা থেকে র্যাব পরিচয়ধারী দুই প্রতারক ও চাঁদাবাজকে আটক করেছে র্যাব ও পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্টর) রাত ৮টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।
শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ দুই প্রতারক র্যাব পরিচয়ে অনেক দিন ধরে মানুষের সঙ্গে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। গতকাল (বুধবার) সন্ধ্যায়ও মেজরটিলার স্থানীয় একজনের কাছে চাঁদা দাবি করে এবং তুলে নেওয়ার জন্য ৮-১০ লোক নিয়ে যায়। তবে এসময় ওই লোক ঘরে ছিলেন না বলে জানান তার স্ত্রী। তাদের সবার মুখে মাস্ক ছিলো। স্থানয়ীদের এসময় সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করেন। এসময় নাদিম ও সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন স্থানীয়রা। দুজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান। পরে র্যাব-৯ এর একটি টিম এসে এ দুজনকে আটক করে নিয়ে যায়। শাহপরাণ থানাপুলিশও ঘটনাস্থলে ছিলো। পরে রাতেই পুলিশের কাছে এই দুই প্রতারককে হস্তান্তর করে র্যাব।ইন্দ্রনীল ভট্টাচার্য আরোও জানান, এ দুজনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে।
বিষয়: #আটক #দুইজন #পরিচয় #প্রতারণা #র্যাব #সিলেট




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
