বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন এমপি ফজলুর রহমান
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন এমপি ফজলুর রহমান
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরণ করেন জেলা জামায়াতে আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
জয়পুরহাট তা’লীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ মাঠে বুধবার বেলা ১১টায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান, এনসিপি’র জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া কবির, জেলা জামায়াতে অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, কেন্দ্রীয় আইডিইবি’র সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।
![]()
অপরদিকে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, পৌর আমীর আবুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে ১০ লক্ষ টাকা ৫শত পরিবারের মাঝে নগদ ২হাজার টাকা করে বিতরণ করা হয়।
উপকারভোগীরা বলেন, ঈদের আগে এই নগদ টাকা পেয়ে আমরা খুশি। এই টাকা দিয়ে ঔষধ ও বাড়ির নিত্যপ্রয়োজনীয় বাজার করে ঈদ উল-ফিতর ভালো ভাবে উদযপন করতে পরবো।
বিষয়: #কল্যাণ #জয়পুরহাট #ত্রাণ #প্রধানমন্ত্রী #বিতরণ #মানবিক #সহায়তা










উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ 