শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » কলাপাড়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ৮ জেলে আটক
কলাপাড়ায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ৮ জেলে আটক
মনির হোসেন ::
![]()
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের সমন্বয়ে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন আলিপুর-মহিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোট ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #কলাপাড়া #কোস্টগার্ড #ট্রলিং #নেতৃত্বে #বোটসহ ৮ জেলে আটক #যৌথ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 