শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় যৌথ অভিযানে অবৈধ ট্রলিংবোট ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ভোলায় যৌথ অভিযানে অবৈধ ট্রলিংবোট ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
মনির হোসেন ::
![]()
ভোলার দুলারহাটে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ৮ জন জেলে আটক করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার দুলারহাট থানাধীন শুকনাখালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ৫ পিস বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট ও বেহুন্দি জাল এবং আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #ট্রলিংবোট #ভোলা #যৌথ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 