রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
সৈয়দ মিজান::
![]()
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে গ্রামীণফোনের (জিপি) সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এই চুক্তির ফলে দেশের আরও বেশি মানুষের কাছে বিমা সুরক্ষা পৌঁছে দিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র ও উদ্যোগসমূহ নিয়ে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার মাধ্যমে মানুষের জীবনমানকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে ডিজিটাল কানেক্টিভিটি। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও সহযোগিতা কীভাবে বিমা সুরক্ষার ঘাটতি কমাতে পারে, তা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের মানুষের আর্থিক সুরক্ষা ও সক্ষমতা আরও জোরদার হবে।“
এই সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “জীবনের অনিশ্চয়তা মোকাবিলায় ব্যক্তি ও পরিবারের জন্য বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণফোনের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করতে চাই যাতে দেশের আরও বেশি মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তাদের বিমা সুরক্ষার আওতায় এনে দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভব হয়।”
গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল পরিসর এবং মেটলাইফ বাংলাদেশ এর বিমা অভিজ্ঞতার সমন্বয়ে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক সুরক্ষা সংক্রান্ত সেবাগুলো আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে তারা।
বিষয়: #দেশজুড় #বিমা #সুরক্ষা










ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
The Everyday Essential: How Infinix Note 60 Series Powers Study, Work, and Life on the Move
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান 