শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শুক্রবার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা। পশ্চিম ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২,৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৮,৪৬,০০০/- (আট লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা, আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩,০১,৪০০/- (তিন লক্ষ এক হাজার চারশত) টাকা।
তেঁতুলবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা।
অপরদিকে কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার পাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১২,০৩,৯০০/- (বার লক্ষ তিন হাজার নয়শত) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #দৌলতপুর #বিজিবি #সীমান্ত










রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু 