শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ●   দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি ●   চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ●   সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক ●   টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল ●   মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ ●   সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার
১৭২ বার পঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার

৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার

মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:

স্মার্টফোন ও ইন্টারনেটের এই যুগে শিশু-কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবং তাদের মসজিদমুখী করার লক্ষ্যে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে জয়পুরহাট শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটি। স্কুলপড়ুয়া শিশু-কিশোর টানা ৪০ দিন ফজরের জামাতসহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেছে, তাদের বাইসাইকেল ও নগদ অর্থ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়েছে।

সাহেব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল দুপুর ৩টায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই পুরস্কার বিতরণী করা হয়।

৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার-1

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা সফলতার সাথে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেছে, তাদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে প্রথম স্থান অধিকারী ১৪ জন শিশুকে একটি করে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জনকে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অধিকারী ৬ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি সাহেব পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি এবং জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের সেক্রেটারী মাফিজুর রহমান মাফু, ইমাম ও খতিব মাও: মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রঞ্জু, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন এবং মাওলানা জোবাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​হাসিবুল আলম লিটন শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের শিশু-কিশোররা মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। এই ভয়াবহ অবক্ষয় থেকে তাদের বাঁচাতে মসজিদ কমিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নামাজের মাধ্যমে শিশুরা যদি ছোটবেলা থেকেই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শেখে, তবে তারা আগামী দিনে দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে।

৪০ দিন টানা জামায়াতে নামাজ আদায় করায় শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ উপহার-2

এই মহতী উদ্যোগ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের মূল লক্ষ্য হলো একটি আদর্শ ও মসজিদভিত্তিক প্রজন্ম গড়ে তোলা। আমরা চেয়েছিলাম আমাদের সন্তানরা যেন খারাপ আড্ডা বা মোবাইলের স্ক্রিন থেকে দূরে সরে এসে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক তৈরি করে। আলহামদুলিল্লাহ, আমাদের ঘোষণায় ব্যাপক সাড়া মিলেছে।

​অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক বিজয়ী শিশুর বাবা অনুভূতি প্রকাশ করে বলেন, আমার ছেলে আগে নামাজে যেতে আলসেমি করত। কিন্তু সাইকেলের আশায় সে টানা ৪০ দিন ফজরের সময়ও নিজে থেকে ঘুম থেকে উঠে মসজিদে গেছে। এখন তার মধ্যে নামাজ পড়ার একটা সুন্দর অভ্যাস তৈরি হয়ে গেছে। আয়োজকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

​স্থানীয় এক মুসল্লি বলেন, এটি সমাজের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা চাই জয়পুরহাটসহ সারাদেশের প্রতিটি মসজিদ কমিটি যেন শিশু-কিশোরদের উৎসাহিত করতে এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করে।

নতুন ঝকঝকে বাইসাইকেল ও নগদ অর্থ হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ছিল বাঁধভাঙা আনন্দ। পুরস্কার বিজয়ী এক স্কুলছাত্র হাসিমুখে জানায়, টানা ৪০ দিন নামাজ পড়তে পেরে আমার খুব ভালো লেগেছে। এখন আমি প্রতিদিন এই সাইকেল চালিয়ে স্কুলে যাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না।

​ধর্মীয় অনুশাসন ও সুন্দর সমাজ বিনির্মাণে সাহেব পাড়া জামে মসজিদ কমিটির এই উদ্যোগ এরই মধ্যে জয়পুরহাট শহরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

মেহেন্দিগঞ্জে শিক্ষা ব্যবস্থায় পচন: শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির ‘মহোৎসব’ মেহেন্দিগঞ্জে শিক্ষা ব্যবস্থায় পচন: শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির ‘মহোৎসব’
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে  এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি
রাণীনগরে নয়া ওসির যোগদান রাণীনগরে নয়া ওসির যোগদান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান