সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
![]()
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে “মাহে রমহান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো: ফজলুর রহমান সাঈদ।
যাকাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান।
শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, শহর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারন সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা এনসিপি’র আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: রেজাউল কাদির, কেন্দ্রীয় আইডিইবি’র সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, আইনজীবি, গণমাধ্যমকর্মী, ব্যংকার সহ প্রায় আটশতাধিক শহরের বিশিষ্টব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
বিষয়: #ইফতার #জামায়াত #জয়পুরহাট #বিশিষ্টজন #মাহফিল










শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হককে সংবর্ধনা।
জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
লাখাইয়ে নামেই শুধু কমিউনিটি ক্লিনিক: ওষুধ ও সেবার অভাবে বিপাকে সাধারণ মানুষ
সতর্কতা: সিলেটে আমেরিকা পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আল আমিন
হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান আনু মিয়ার বড় ভাই আব্দুল খালেকের ইন্তেকাল
জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন 