শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
বজ্রকণ্ঠ::
![]()
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটি হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে। এটি চালু করতে অন্তত তিন দিন সময় লাগবে।
বিষয়: #আশুগঞ্জ #উৎপাদন #বন্ধ #বিদ্যুৎকেন্দ্র










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 