শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ অংশ থেকে মলেজান নেছা (৬৫) নামে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ ভাসতে দেখে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ৪৭ বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে। পরে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে এবং মৃতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
স্বজন ও স্থানীয়রা জানান, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেতেন। প্রায় পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাকে খুঁজে পেতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করাসহ ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।
বিজিবি ও দৌলতপুর থানা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে নদীতে পড়ে গিয়ে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #গ্রাম #দৌলতপু #র বিলগাতুয়া










বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক 