শিরোনাম:
●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » Draft » বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তকমায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুসলিমলীগের এমপি প্রার্থী
প্রথম পাতা » Draft » বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তকমায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুসলিমলীগের এমপি প্রার্থী
৫০৭ বার পঠিত
বুধবার ● ১৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তকমায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুসলিমলীগের এমপি প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তকমায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুসলিমলীগের এমপি প্রার্থী
“বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা পেলেন জুলাই যোদ্ধার চেক” শীর্ষক ঢাকাপোস্ট ডটকমসহ বিভিন্ন অনলাইন ওয়েবপোর্টালে ও “সুনামগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতাকে ১ লাখ টাকার চেক সমালোচনার ঝড়” শিরোনামে দৈনিক মানবজমিনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের জুলাই আন্দোলনে আহত সাংবাদিক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি আল হেলাল। প্রেরিত প্রতিবাদ লিপিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি দৈনিক খবরপত্র প্রতিনিধি আল হেলাল বলেন,২০২৪ সালের ৪ঠা আগস্ট সুনামগঞ্জের রাজপথ যখন উত্তপ্ত ছিল তখন একজন পেশাদার সাংবাদিক হিসেবে রাজপথে কর্মরত থাকাবস্থায় সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনের সামনে সরকারী রাস্তায় আমি কাঁদানে গ্যাসে চোখে মুখে আক্রান্ত হই এবং আমার ডান হাতে লাঠিচার্জে আহত হই। আমি যথারীতি চিকিৎসা গ্রহনের পর তালিকাভূক্তির জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ আবেদন করলে কর্তৃপক্ষ একাধিকবার যাচাই বাছাই শেষে আমার নাম তালিকাভূক্ত করেন। জেলা প্রশাসন ও জুলাই যোদ্ধাদের সংগঠণ ওয়ারিওর্স অব জুলাই এর পক্ষ থেকে আমাকে কল করে শিল্পকলায় চেক গ্রহনের জন্য অনুরোধ করা হলে আমি যথারীতি সেখানে উপস্থিত হই। শনিবার (১০মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে চেক বিতরন অনুষ্ঠিত হলে আমি সেখানে বক্তব্য রাখি এবং সরকারের স্বীকৃতিমূলক অনুদান পাই। এতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল আমাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তকমা দিয়ে আমার নামে বিষোদঘারে লিপ্ত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ও পরিকল্পিত পন্থায় গুজব এবং কুৎসা রটিয়ে সমাজে আমার ভাবমূর্ত্তি বিনষ্টে উঠেপড়ে লেগেছে। সকলের সদয় অবগতির জন্য সবিনয়ে বলতে চাই,আমি বাংলাদেশ বেতারের একজন তালিকাভূক্ত শিল্পী। শিল্পী হিসেবে গান গাইতে গিয়ে আমাকে যখন যেখানে যে গান সিলেক্ট করে দেয়া হয়েছে বা এসাইনমেন্ট দেয়া হয়েছে আমি সেখানে সেই গান গেয়েছি। তার মানে এই নয় যে,আমি আওয়ামী লীগার হয়ে গেছি। জানা যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন শহরের অন্যতম সাংস্কৃতিক সংগঠক ছদ্রতুল মিয়া। কিন্তু জেলা কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠালেও তার নেতৃত্বাধীন কমিটি আদৌও অনুমোদন পায়নি। তার মৃত্যুর পর লক্ষ্য করার মত এ কমিটির কোন কার্যক্রম ছিলনা। পরবর্তীতে বাউল শাহজাহানের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হলেও সেই কমিটিও স্বীকৃতি বা অনুমোদন লাভ করেনি। তাই যে কমিটি আদৌ অনুমোদিত হয়নি সেই কমিটির সহ-সভাপতি আমি হওয়ার প্রশ্নই আসেনা। তাছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির কোন সভার রেজ্যুলেশনে আমার কোন স্বাক্ষর নেই বা কেউ দেখাতে পারবেননা। আল হেলাল আরো বলেন,২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি হারিকেন প্রতীক নিয়ে বাংলাদেশ মুসলিম লীগ মনোনিত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ সদর আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। বিষয়টি সকলের জানা স্বত্তেও পেশাগত প্রতিপক্ষরা আমাকে আওয়ামী লীগ সাজিয়ে ঘায়েল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু তাদের কোন ঘৃণ্য চক্রান্তই সফল হবেনা ইনশাল্লাহ। এ ব্যাপারে বাউল শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটি যেখান আদৌ অনুমোদিত হয়নি সেখানে আল হেলাল সহ সভাপতি হওয়ার প্রশ্নই আসেনা। জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী বলেন,জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তিনি একজন পেশাদার প্রথিতযশা সাংবাদিক ও গীতিকার বাউল শিল্পী। তিনি কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক বলে আমার জানা নেই। জুলাই আন্দোলনে তিনি যে আহত হয়েছেন এর সাক্ষী প্রমাণ হিসেবে আমরা অনেকেই আছি। দৈনিক জনতা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন বলেন,৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সুনামগঞ্জ জজকোর্টের সামনে পুলিশের কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে সাংবাদিক আল হেলাল আহত হন। এ সময় আমিও একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হই এবং পরবর্তীতে চিকিৎসা গ্রহন করি। আহতদের তালিকা প্রণয়নের সময় আমরা সম্পূর্ণ কাগজপত্র সহ আবেদন করে তালিকাভূক্ত হই। এই বিষয়টি নিয়ে কোন বিতর্কের সুযোগ আছে বলে আমি মনে করিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রহমত আলী বলেন,সাংবাদিক আল হেলাল আমাদের সম্মুখেই আন্দোলনে আহত হয়েছেন। তিনি পুলিশের লাঠিচার্জ হতে আমাদেরকে রক্ষা করতে গিয়ে তার ডান হাতের কব্জীতে লাঠির বারীতে আহত হন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এ গ্রেডের তালিকাভূক্ত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী বলেন, সাংবাদিক আল হেলাল জুলাই আন্দোলনে আহত হয়েছেন এটা দিবালোকের মত সুস্পষ্ট সত্য। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি আহত হয়েছেন তা আমরা জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এনডি উছমান গনী বলেন,সাংবাদিক আল হেলাল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে আরো অনেক প্রকৃত আহতরা আছেন যারা তালিকা হতে বঞ্চিত রয়েছেন। আল হেলালের কন্যা দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাফরোজা সিদ্দিকা বুশরা বলেন,আমার দাদা অকাল প্রয়াত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এন এম মাহমুদুর রসুল লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেও চিকিৎসার জন্য একটি পয়সা পাননি। আমরা বঞ্চিত ও উপেক্ষিত মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছি। সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্রী হিসেবে আমি নিজেও আন্দোলনে ছিলাম। আমার বাবা আন্দোলনের সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়ে অনুদান পেয়েছেন। তিনি ২০১৮ সালে হারিকেন প্রতিক নিয়ে বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ ৪ আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম