শিরোনাম:
●   দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ! ●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ ●   বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম ●   মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২ ●   দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ●   মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়! ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ●   মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
১২৯ বার পঠিত
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জনের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শনিবার (৩ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থীদের উপস্থিতিতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রার্থীদের পক্ষে তাদের প্রস্তাবক ও সমর্থকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সংসদীয় মোট ৫টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ করে ২৬ জনের প্রার্থীর প্রার্থিতা বৈধ হলেও আইনি জটিলতা ও প্রয়োজনীয় তথ্যের অভাবে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি সমস্যা, হলফনামায় তথ্যের অসংগতি এবং আয়কর রিটার্ন দাখিল না করা। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে তিনি জানান।
সুনামগঞ্জ- ১ নির্বাচনী এলাকা ধর্মপাশা,মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নির্বাচনী আসন-২২৪ এর ৪জন বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী ডাঃ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়েতে ইসলামীর উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান। তন্মধ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মোজাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মোখলেসুর রহমান এই ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এ আসনে মোট ৬ জন প্রার্থীর মথ্যে ৪ জন প্রার্থী বহাল রয়েছেন।
সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নির্বাচনী আসন-২২৫ এর বৈধ প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসেন মোহন,বিএনপির প্রার্থী মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর এডভোকেট মোহাম্মদ শিশির মনির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মাওলানা শোয়াইব আহমদ। এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রিতেশ রঞ্জন দেব এর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন-২২৬ এর বৈধ ৫ প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ আনোয়ার হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামের ইয়াসিন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী,বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমেদ। এই আসনে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে স্বতন্ত্র হোসাইন আহমেদ,আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনিত সৈয়দ তালহা আলম,স্বতন্ত্র মাহমুদ আলী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর মোহাম্মদ মাহফুজুর রহমান খালেদ (তুষার) এই ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।
সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা সমন্বয়ে গঠিত নির্বাচনী আসন ২২৭ এর বৈধ ৬ জন প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, বিএনপির এডভোকেট নুরুল ইসলাম নুরুল, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আজিজুল হক, জাতীয় পার্টির এডভোকেট মোঃ নাজমুল হুদা হিমেল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর এডভোকেট মোঃ শামছ উদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ শহিদুল ইসলাম পলাশী। বাতিল হয়েছে স্বতন্ত্র ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ,খেলাফত মজলিসের মোঃ আমিরুল ইসলাম ও মাহফুজুর রহমান খালেদ (তুষার) এই ৩ জনের মনোনয়নপত্র। এই আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বহাল রয়েছে।
সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকা ছাতক দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংসদীয় আসন-২২৮ এর বৈধ ৫ প্রার্থীরা হলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম মাদানী,বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন,স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) এর মোঃ আজিজুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদের। এই আসনে মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম,জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিএনপির মোহাম্মদ মুশাহিদ আলী তালুকদার এই ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২