শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পতনের দ্বারপ্রান্তে কিউবা : ট্রাম্প
প্রথম পাতা » প্রধান সংবাদ » পতনের দ্বারপ্রান্তে কিউবা : ট্রাম্প
৭৪ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পতনের দ্বারপ্রান্তে কিউবা : ট্রাম্প

বজ্রকণ্ঠ ::
পতনের দ্বারপ্রান্তে কিউবা : ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের এবার লাতিন আমেরিকার আরেক দেশ কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

৫ জানুয়ারি, সোমবার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা- উভয় দেশই ‘ভীষণ অসুস্থ’।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “পেত্রো কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি যোগ করেন, পেত্রো আর বেশি দিন এটা করতে পারবে না। আমি আপনাদের বলে দিচ্ছি।”

কলম্বিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক হামলার পরিকল্পনা করছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা আমার কাছে ভালোই লাগছে।

ট্রাম্পের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ট্রাম্পকে ‘অপমানজনক মন্তব্য’ থেকে বিরত থাকার আহ্বান জানান ও লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তা না হলে এসব দেশকে ‘দাসের মতো আচরণের’ শিকার হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক দীর্ঘ পোস্টে পেত্রো বলেন, ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে দক্ষিণ আমেরিকার কোনও রাজধানীতে বোমা হামলা চালিয়েছে। তবে তিনি উল্লেখ করেন, প্রতিশোধ কোনও সমাধান নয়।

এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযানে বহু কিউবান নিহত হয়েছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবায় মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। তার মতে, দ্বীপ রাষ্ট্রটি এমনিতেই পতনের পথে রয়েছে।

ট্রাম্প বলেন, কিউবা পতনের দ্বারপ্রান্তে। কিউবার এখন কোনও আয় নেই। তাদের সব আয় আসতো ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার তেল থেকে। এখন তারা কিছুই পাচ্ছে না। কিউবা সত্যিকার অর্থেই পতনের দ্বারপ্রান্তে।

এ সময় প্রতিবেশী দেশ মেক্সিকোকেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোকে ‘নিজেদের ঠিক করতে হবে’, কারণ দেশটির ভেতর দিয়েই যুক্তরাষ্ট্রে মাদকের ঢল নামছে। এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে ‘যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতেই হবে’ বলে মন্তব্য করেন ট্রাম্প।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন