মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি::
![]()
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্ক।
নিহত শাহেদ ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়ার আবদুল মোনাফ ও মোছাম্মেৎ জান্নাতুল ফেরদৌস বেগমের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিল। একপর্যায়ে গতকাল রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
এরই মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা পুলিশ পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীহাট এলাকার পূর্ব পাশে একটি বিল থেকে গলাকাটা অবস্থায় শাহেদের মরদেহ উদ্ধার করে। মরদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিষয়: #উদ্ধার #একদিন #কিশোর #গলাকাটা #নিখোঁজ #পর #মরদেহ #রাঙ্গুনিয়া










শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 