বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার
দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার
খন্দকার জালাল উদ্দীন:

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। ১৩ মে মঙ্গলবার দিবাগত রাত ও ১৪ মে বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান চালায়।
অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আখতারুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উত্তম আলীর ছেলে বিপুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিপুলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।
অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #অভিযানে #গ্রেপ্তার #দৌলতপুরে #পৃথক #মাদক ও আগ্নেয়াস্ত্র #যৌথবাহিনীর #সহ #২ জন










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 