শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র জব্দ
কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র জব্দ
মনির হোসেন
![]()
চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা হতে বিপুল পরিমান দেশি-বিদেশী মাদক এবং ২টি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন পচার খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভিতর বিশেষভাবে লুকায়িত দুইটি বস্তা হতে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, ৩ বোতল বিদেশী মদ এবং ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #কোস্টগার্ড #জব্দ #দেশি #দেশীয় #বিদেশি #মাদক




সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
