শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » রাণীনগরের সাংবাদিক মালেকের মা মাজেদা বেগমের ইন্তেকাল
রাণীনগরের সাংবাদিক মালেকের মা মাজেদা বেগমের ইন্তেকাল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. আব্দুল মালেকের মা মাজেদা বেগম (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মারা যান তিনি। তিনি উপজেলার মধ্যরাজাপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।
পারিবারিক সুত্র জানায়,বুধবার রাত ১০টা নাগাদ স্টোক করেন মাজেদা বেগম। এর পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বগুড়াতে স্থানান্তর করে। বগুড়া নিয়ে যাবার পথে বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার জুম‘আর নামাজের পর নিজ বাসভবন মধ্যরাজাপুর গ্রামে ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব রাণীনগরের সাংবাদিকবৃন্দ, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা জামায়াতের সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার বিভিন্ন মহল থেকে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিষয়: #ইন্তেকাল #মালেক #রাণীনগর #সাংবাদিক










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 