শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন
প্রথম পাতা » প্রবাসে » ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন
৪৮০ বার পঠিত
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::

ইউরোপ সফরে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন
প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক, খ্যাতিমান লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম চৌধুরী খোকন খুব শীঘ্রই ইউরোপ সফরে আসতেছেন এই খবরটি জানা যায় , একটি বিশ্বস্ত সূত্রে। এই সফরে তিনি অংশ নিচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজনে এবং ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতা সংগ্রহ করছেন, যা তিনি ভবিষ্যতের একটি গ্রন্থে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

সফরের সূচনায়, ২০ এপ্রিল রবিবার তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এথেন্সের বাংলা কাগজ ‘লাল হাবিলী’ আয়োজিত কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সফর করবেন বসনিয়া, এরপর যুক্তরাজ্যে আসবেন।যুক্তরাজ্যে তাঁর কর্মসূচি শুরু হবে ২৬ এপ্রিল, লন্ডনের ঐতিহ্যবাহী কিংস কলেজে আয়োজিত একটি সেমিনার ও চ্যারিটি নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে। ২৮ এপ্রিল, তিনি উপস্হিত থাকবেন লেখক ও সাংবাদিক শেবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত বার্মিংহামের অনুষ্ঠানে।২৯ এপ্রিল, ইব্রাহীম চৌধুরী অংশ নেবেন পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে সাংবাদিক ও লেখক ড. আজিজুল আম্বিয়ার নতুন বই উপমা ভালোবাসা কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে। একই দিন সকালে, তিনি বার্কিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর আমন্ত্রণে বার্কিং টাউন হলের মেয়রস পার্লারে অংশ নেবেন এক বিশেষ চা-আড্ডায়। প্রবাসী সাংবাদিকতা ও বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে সেখানেও মতবিনিময় হবে বলে জানা গেছে।

সফরের শেষ দিন, ৩০ এপ্রিল, তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কুটুম বাড়ি’-তে ইউরোপের বাংলা সংবাদমাধ্যমের সহকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

ইউরোপ সফর সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইব্রাহীম চৌধুরী বলেন, “আমি যে অঞ্চল থেকে এসেছি, সেখানকার বহু মানুষ ইউরোপে বসবাস করেন। এই সফরে তাঁদের জীবন সংগ্রাম, সাফল্য ও অভিজ্ঞতা জানার সুযোগ পাচ্ছি। বিশেষ করে, যেসব শহরে আমার শৈশব ও যৌবনের অনেক প্রিয় মুখ ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাঁদের সঙ্গে পুনর্মিলন আমাকে গভীরভাবে স্পর্শ করছে।”

প্রবাসে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপন, তাঁদের কণ্ঠস্বর তুলে ধরা ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে প্রবাসীদের অবদান লিপিবদ্ধ করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।





প্রবাসে এর আরও খবর

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক  শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত
লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তথ্য ও পরামর্শমূলক ইভেন্ট অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র  নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
“কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স  ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত “কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ। নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ।

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির