শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ●   দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি ●   চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ●   সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক ●   টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল ●   মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ ●   সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
প্রথম পাতা » প্রবাসে » মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
১৫০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত

দেওয়ান ফয়সাল ::
মৌলভী বাজার,এসোসিয়েশন ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত

এই পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান মাস একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমাদের জন্য পবিত্র কোরআন মজিদ নাজিল হয়, তাই এই মাসকে কোরআন নাজিলের মাসও বলা হয়। এই রমজান আমাদের শিক্ষা দেয়- নিয়মিত এবং সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, প্রয়োজন ছাড়া আজেবাজে কথা না বলা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা, গোনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাকুতি-মিনতি করে মাফ চাওয়া, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, গরীব মিসকিনদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, সময় মতো ইফতার করা। রসুলুল্লাহ (স:) এরশাদ করেছেন, একাকী থাকলে অন্য কাউকে ডেকে এনেও ইফতারীতে শরীক করা অত্যধিক সওয়াবের কাজ। বিভিন্ন ধরণের রকমারী ইফতারী তৈরী করে অন্যকে ইফতার করানোর কোন প্রয়োজন নেই, নিজেদের সাধ্যমতো যা আছে , প্রয়োজনে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করালেও সমান সওয়াবই পাওয়া যায়। এ থেকে বুঝা যায়, শুধু একাকী নয়, দলবদ্ধ ভাবেও যদি কেউ বড় আকারে ইফতারীর আয়োজন করে শুধুমাত্র নিজের গোত্রের মুসলান নয়, বিভিন্ন কমিউনিটির বিভিন্ন গোত্রের মানুষদের একত্রিত করে ইফতারের দাওয়াত দিয়ে একত্রে বসে ইফতার করা অত্যন্ত ফজিলতের কাজ। অন্যকে ইফতার করালে যারা ইফতার করবে ঠিক সমপরিমাণ সওয়াব যারা ইফতারের আয়োজন করেছেন তারাও পাবেন। আল্লাহ পাকের কাছে কোন কিছুর কমতি নেই। ইফতারের পূর্বে বিশেষ মুনাজাত করা হয়। সবাই একত্রে যখন হাত তুলে যখন আল্লাহর দরবারে রোজা কবুল এবং গোনাহ মাফের জন্য কাকুতি মিনতি করে প্রার্থনা করে, তখন নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন। আমীন। সহজ কথায় বলা যায়, রমজান মাস হচ্ছে আমাদের জন্য আত্মশুদ্ধির মাস।
এ কারণেই রমজান মাস আসলেই দেখা যায় দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বড় আকারে ইফতার পার্টির আয়োজন, এগুলোতে শত শত মানুষ অংশ গ্রহণ করে। ইফতার পার্টিগুলোতে ধনী, গরীব, জাত গোষ্ঠী এগুলোর কোন ভেদাভেদ নেই , সবাই একত্রে বসে ইফতার করার যে একটা আনন্দ মনের মধ্যে আসে, আল্লাহ পাক সেটাই পছন্দ করেন। ইসলাম আমাদের এভাবে চলারই নির্দেশ প্রদান করেছে। আল্লাহ পাক আমাদের তওফিক দান করুন আমরা যেন আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে পারি।
রমজানের এই রহমতের মাসে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর মতো মৌলভী বাজার সোয়ানসী এসোসিয়েশন (সাউথ ওয়েলস, মিড এন্ড ওয়েষ্ট গ্ল্যামরগান ইউ কে) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সোয়ানসীর বৃহত্তম মসজিদ ’সিটি মস্কের ’ মাল্টিপারপাস হলে এক বিরাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশী সহ বিভিন্ন কমিউনিটি থেকে প্রায় চারশত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে এসোসিয়েশনের উপদেষ্ঠা পরিষদ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যদের পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ডক্টর হেদায়েতুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সর্বজনাব মিশপাক মিয়া (ভারপ্রাপ্ত সভাপতি), মো: আব্দুল কাইয়ুম চৌধুরী (সাধারণ সম্পাদক), খন্দকার আব্দুল ওয়াহিদ (সহ সাধারণ সম্পাদক), সমছু মিয়া (কোষাধ্যক্ষ), আনছার মিয়া (সহ কোষাধ্যক্ষ), আব্দুর রহিম শাহজাহান (ভাইস চেয়ারম্যান), হাবিবুর রহমান (কার্য্যকরী কমিটি) এবং ছালিক মিয়া (উপদেষ্টা) ও খালিক মিয়া (উপদেষ্টা) প্রমুখ। উল্লেখ্য যে, এসোসিয়েশনের সভাপতি জনাব আব্দুল কাদির নির্বাচন উপলক্ষে বাংলাদেশে চলে যাওয়ায় উপস্থিত থাকতে পারেন নি বলে দু:খ প্রকাশ করেছেন। তিনি দেশে থেকেও ইফতারীর আয়োজন যাতে সুন্দর এবং ভাল ভাবে হয় সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখার জন্য কমিটির সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সুস্বাদু ইফতার সবার মধ্যে বিতরণ করায় ইফতারের পর আগত অতিথিরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।



বিষয়: #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট। ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই। নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়। গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান