রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » ফ্রেঞ্চ ওপেনে শিয়াওটেকের হ্যাটট্রিক শিরোপা জয়
ফ্রেঞ্চ ওপেনে শিয়াওটেকের হ্যাটট্রিক শিরোপা জয়
ক্যারিয়ারে প্রথমবারের মত গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেছিলেন ইয়াজমিনে পাওলিনি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন নারী এককের এক নম্বর তারকা ইগা শিওয়াতেক। তবে শিওয়াতেকের বিপক্ষে শিরোপার লড়াইয়ে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেননি ইতালিয়ান তরুণী। পাওলিনিকে উড়িয়ে টানা তৃতীয়বারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুলেছেন শিওয়াটেক।
পাওলিনির বিপক্ষে ম্যাচটি জিততে শিওয়াটেক সময় নিয়েছেন কেবল ১ ঘন্টা ৮ মিনিট। র্যাঙ্কিংয়ের ১ নম্বর তারকার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নেমে শুরুতে কয়েকবার এগিয়েই গিয়েছিলেন পাওলিনি। তবে এরপর আর ছাড় দেননি শিওয়াটেক।
দুর্দান্ত পারফর্ম্যান্সে পাওলিনিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেন শিওয়াটেক। এ নিয়ে রোলাঁ গারোতে টানা ২১টি ম্যাচ জিতলেন পোলিশ এই তারকা। সেই সঙ্গে রেকর্ডেও নাম লিখিয়েছেন হ্যাটট্রিক শিরোপাজয়ী ক্লে কোর্টের নতুন এই রাণী।
বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের (২০০৫-০৭) পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন তিনি।
বিষয়: #ফ্রেঞ্চ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 