শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন
২০৩ বার পঠিত
বুধবার ● ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন

সৈয়দ মিজান ::অনার বাংলাদেশ নিয়ে আসছে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়া ‘এক্স৯সি’ স্মার্টফোন

অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া স্মার্টফোন, অনার এক্স৯সি, উন্মোচন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। আনব্রেকেবল এআই স্মার্টফোন – এই স্লোগান নিয়ে এই স্মার্টফোনটির অগ্রিম বুকিং ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের বাজারে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে আগামী ১৮ মার্চ। উল্লেখ্য, স্থায়িত্ব ও দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে বিশ্বজুড়েই স্মার্টফোনপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে স্মার্টফোনটি।

অনার এক্স৯সি -তে রয়েছে ৬,৬০০ মিলি অ্যাম্পিয়ার-আওয়ারের আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে, যা ইতোমধ্যেই স্মার্টফোন ব্যাটারির নতুন মানদণ্ড স্থাপন করেছে। স্মার্টফোনটি একবার সম্পূর্ণ চার্জে নিশ্চিন্তে পুরো দিন ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা মাত্র একবার চার্জে ফোনটিতে ৪৮.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক স্ট্রিমিং করতে পারবেন এবং ২৫.৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখতে পারবেন। সম্প্রতি, ডিএক্সওমার্ক ব্যাটারি র‍্যাঙ্কিংয়ে এ অনার এক্স৯সি প্রথম স্থান অর্জন করেছে—অনবদ্য পারফরমেন্স, অপটিমাইজড এনার্জি ম্যানেজমেন্ট ও দ্রুত চার্জিং সক্ষমতার জন্য স্মার্টফোনটির স্কোর ছিল ১৬৪। ডিভাইসটির সাথে রয়েছে ৬৬ ওয়াটের দ্রুতগতির চার্জার, যার মাধ্যমে মাত্র স্মার্টফোনটি মাত্র ৪২ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আর মাত্র ৫ মিনিট চার্জেই পাওয়া যাবে অতিরিক্ত ৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।

অনার এক্স৯সি স্মার্টফোনটিতে এ নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে, ২ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। এর আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবে এবং বেজিয়ার কার্ভ ডিজাইন সুরক্ষিত রাখবে ফোনের চার কোণাকে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে। এছাড়া, ১২০ হার্টজ রিফ্রেশ রেট হওয়ার কারণে ইন্টারফেস ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।

স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা, যার ১/১.৬৭” লার্জ সেন্সর নিশ্চিত করবে দুর্দান্ত ছবি। ক্যামেরাটির ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়তা করবে। পাশাপাশি, অনার এক্স৯সি’র এআই ফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে নতুন মাত্রা দান করবে। অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে অনারের নিজস্ব ম্যাজিকওএস ৮.০ অপারেটিং সিস্টেম সমর্থিত এ স্মার্টফোনটি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন।

দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় তিনটি রঙে, যথা: টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান। আগ্রহী ক্রেতারা স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন এ ওয়েবসাইটে (https://smart-honor.com/) গিয়ে। স্মার্টফোনপ্রেমীদের আনন্দকে দ্বিগুণ করতে প্রি-বুকিং গিফটও দিচ্ছে অনার। গিফট হিসেবে থাকছে এক্সক্লুসিভ অনার ব্যাকপ্যাক ও কাস্টোমাইজড ব্যাক কাভার; সাথে দুই বছরের অফিশিয়াল ওয়্যারেন্টি।



বিষয়: #  #  #  #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক ৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান