মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » Draft » চট্টগ্রামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৮ মে, মঙ্গলবার বেলা ২টার দিকে নূরন্নবী হাউজিং সোসাইটির পেছন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির একই থানার পূর্ব ষোলশহরের মিজান হোসেনের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, গত রবিবার বিকেল ৫টার দিকে মনির পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। রাতে বাসায় ফিরে না আসায় সোমবার মনিরের মা হালিমা থানায় জিডি করেন।
২৮ মে, মঙ্গলবার বেলা দুইটার দিকে মনিরের মরদেহ এক কিলোমিটার এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিদ্যুৎস্পৃষ্টে মনিরের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি আমরা। থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #চট্টগ্রাম










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
