শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।“১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করা হয়।
রাণীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবী জানানো হয়। উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জেরিনের স ালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান সনি ও রনজনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরসালিন ইসলাম সবুজের নেতৃত্বে বক্তব্য রাখেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌস প্রমুখ।
বিষয়: #প্রাথমিক #বিদ্যালয়










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 