বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার সভা অনুষ্ঠিত
জিতু তালুকদার, মৌলভীবাজার

১০ সেপ্টেম্বর (রোজ মঙ্গলবার) বিকাল ৫:০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার এক সভা ১৩১ ড্রুমন্ড স্ট্রীট লন্ডন এন ডব্লিউ ১ এ অনুষ্ঠিত হয় |
উক্ত সংগঠনের সভাপতি ময়িজ মুহাম্মদ মজুমদার এর সভাপতিত্বে ও জামাল আহমদ এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপিস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ডাকসুর সাবেক জি এস ড. মোস্তাক হোসেন।
বিশেষ অথিতি হিসেবে ক্রমান্বয়ে ] উপস্থিত ছিলেন আমেরিকা থেকে আগত মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক জি এস সৈয়দ জুয়েল আহমদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব শামীম আহমেদ , নাট্যকার ও কবি মুজিবুল হক মনি।
অথিতি ড. মোস্তাক হোসেন ও সৈয়দ জুয়েল কে এক সম্বর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তাগণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটিত অর্থ প্রাচার , লুপাটের উপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশ থেকে পাচার হওয়া সকল অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করে রাষ্ট্রীয় যন্ত্রকে সচল করা, দেশের কয়েকটি ব্যাংক দেউলিয়ার হাত থেকে রক্ষা ও মানুষের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
তাছাড়া বাংলাদেশে বিভিন্নভাবে অর্থ কেলেঙ্কারির মধ্যে বিগত দিনে একটি বড় কেলেঙ্কারি “শেয়ার মার্কেট কেলেঙ্কারি ”
শেয়ার মার্কেট কেলেঙ্কারির কারণে অনেক মানুষ সর্বস্ব হারা হয়েছে। বিভিন্ন অর্থ কেলেঙ্কারির অর্থ উদ্ধার করে যদি রাষ্ট্রীয় কাজে লাগানো যায়, এবং শেয়ার মার্কেট কেলেঙ্কারির অর্থ যদি ভোক্তভুগীদেরকে ফিয়েয়ে দেওয়া যায় - তাহলে মানুষ অনেক উপকৃত হবে এবং দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে বক্তাগণ অভিমত প্রকাশ করেন।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল হক চৌধুরী কলা, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম (ইসলাম), রোকন উদ্দিন চৌধুরী, তাজুল ইসলাম, সুলতানুর রহমান চৌধুরী স্বপন, জিল্লুর রহমান প্রমুখ।
পরিশেষে সভাপতি ময়িজ মুহাম্মদ মজুমদার সভায় উপস্থিত প্রধান অতিথি,বিশেষ অতিথিসহ সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও কৃজ্ঞতা জ্ঞাপন,ও তাদের সুস্থ স্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করেন, অনুষ্ঠান সফল করার জন্য সগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
বিষয়: #জিতু #তালুকদার #মৌলভীবাজার










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 