মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » অলিম্পিকে নিজের বিশ্বরেকর্ড ভেঙলেন দুপ্লান্তিস
অলিম্পিকে নিজের বিশ্বরেকর্ড ভেঙলেন দুপ্লান্তিস

অলিম্পিকের মঞ্চে পোল ভল্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সুইডিশ আরমান্দ দুপ্লান্তিস। গত এপ্রিলেই ৬.২৪ মিটার লাফ দিয়ে রেকর্ড গড়েন দুপ্লান্তিস। এবার অলিম্পিকে ৬.২৫ মিটার উচ্চতা নিয়ে সোনা জেতেন তিনি। যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস রূপা ও গ্রিসের এমানুইল কারালিস পান ব্রোঞ্জ।
নবমবারের মতো পোল ভল্টে বিশ্বরেকর্ড ভেঙে দুপ্লান্তিস বলেন, ‘আমি আর কী বলতে পারি। আমি কেবল অলিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলাম, যা একজন পোল ভল্টারের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় মঞ্চ। অলিম্পিকে বিশ্ব রেকর্ড ভাঙাটা শৈশব থেকেই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং সবচেয়ে উন্মাতাল দর্শকের সামনে তা করতে পেরেছি আমি। ‘
‘আমার পক্ষে যতটা সম্ভব ছিল, আমি নিজের চিন্তাটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি। দর্শক উন্মাতাল হয়ে গিয়েছিল। এত শব্দ হচ্ছিল যে আমার কাছে মনে হয়েছে, এটা আমেরিকান কোনো ফুটবল ম্যাচের মতো। এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে (প্রতিযোগিতায় নামার) নামার অভিজ্ঞতা আমার খুবই কম। কিন্তু আমি এভাবে আকর্ষণের কেন্দ্রে কখনোই ছিলাম না। সবাই আমাকে যে শক্তিটা জোগাচ্ছিল, আমি শুধু সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। তারা আমাকে অনেক শক্তি জুগিয়েছে, এটা কাজে লেগেছে।
বিষয়: #অলিম্পিক #দুপ্লান্তিস #বিশ্বরেকর্ড




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
