সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) ::
![]()
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বের জেরে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও গ্রেফতার ইশারুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে দোভাগী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ইশারুল হকের বাবা এনামুল হক, স্ত্রী রিমা বেগম, মা গোলেনুর বেগম ও মামুন উর রশিদসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা নদীতে মাটি কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মাটি ব্যবসায়ী আনারুল ইসলাম পরিকল্পিতভাবে ইশারুল হককে হেরোইন দিয়ে মামলায় ফাঁসিয়েছেন। তারা দাবি করেন, ইশারুল হক কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ইশারুল হকের মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ নেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনারুল ইসলাম। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
বিষয়: #কাটা #দ্বন্দ্ব #পদ্মা #মাটি #যুবক #শিবগঞ্জ










আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সদস্য পদে বিজয়ী সিলেটের ফয়েজ
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ 