শিরোনাম:
●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন ●   আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক। ●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » বিশেষ » দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
প্রথম পাতা » বিশেষ » দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
২২ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর

মোঃ সাদিকুর রহমান রুমেনঃ
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
কবি, মোহাম্মদ ইউসুফ মিয়া নুনু  জন্ম: ১৯৬৮ সনের মে মাসে, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের তেরাউতিয়া গ্রামে। পিতা: মশহুর পীর মরমী সাধক কবি, শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া, মাতা: ফুলমালা তালুকদার। পীর শাহ ইস্কন্দর মিয়া ও ফুলমালা তালুকদার দম্পতির পাঁচ সন্তান, যথাক্রমে (১) আফিয়া খাতুন দীপিকা (২) মোহাম্মদ চন্দন মিয়া (৩) মোঃ ইউসুফ মিয়া নুনু (৪) মোহাম্মদ সুলতান মিয়া (৫) মোহাম্মদ আকবর মিয়া। পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়জন হলেন, কবি ইউসুফ মিয়া নুনু, অত্যন্ত সরল সাদামাটা ভাবভঙ্গি খুব ছোট করে ছাঁটা মাথার চুল, মুখে নাতিদীর্ঘ শুভ্র দাড়ি, ভাবসাব দেখে বুঝার উপায় নেই, তিনিও তাঁর উচ্চ মার্গীয় পিতার মত একজন মরমী কবি ও গীতিকার, তাই আমার এই আলোচনার শিরোদেশে আমি লিখেছি: দেখে কিছু বুঝি নাই, “চেখে পেলাম রসের সন্ধান”।
এর সরল অর্থ: আমি সাক্ষাতে দেখে বুঝতে পারিনি তিনি একজন স্বভাবগত জাত কবি, কিন্তু তাঁর প্রকাশিত রচনা সম্ভার যখন তিনি আমার হাতে তুলে দিলেন, আমি তা বাড়িতে নিয়ে এসে, মনোযোগ দিয়ে পড়ে বা চেখে দেখলাম এবং বুঝতে পারলাম ইনি একজন উচ্চ মাপের কবি সত্ত্বা। কবি মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু সাহেব সহ তাঁরা চার ভাই বিলেত প্রবাসী, কারণ তাঁদের পিতা ১৯৬৩ সালে যুক্তরাজ্যে পাড়ি দিয়ে সপরিবারে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এজন্য কবি পরিবারের তাঁদের একমাত্র বড় বোন বাদে আর সবাই যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা।
সম্প্রতি কবি ইউছুফ ভাই দেশে এসেছেন, আমার সাথে উনার পূর্ব পরিচয় নেই, পরিচয়ের অনুঘটক আমাদের সবার শ্রদ্ধাভাজন, বরেণ্য সাংবাদিক লেখক গবেষক ও মরমী গানের স্রষ্টা মতিয়ার চৌধুরী। এই সুত্রে কবি ইউছুফ ভাই আমাকে নিমন্ত্রণ করেন উনার বাড়ি যেতে, ফলশ্রুতিতে গত ০৯-০৫-২০২৬ শনিবার আমি নিমন্ত্রণ রক্ষা করতে কবি গৃহে যাই,ঐদিন আমার সাথে ছিলেন আমাদের গ্রামের বর্ষীয়ান মুরব্বি জনাব আব্দুল মালিক সাহেব। সর্বজন শ্রদ্ধেয় লেখক জনাব মতিয়ার চৌধুরী বিলেত প্রবাসী দেশে উনার প্রকাশিত বই বিতরণ উনার পক্ষে সম্ভব নয় সুতরাং উনার সকল বই দেশের সুধী সমাজে বিতরণের দায়িত্বভার তিনি আমাকে তাঁর স্নেহভাজন বিবেচনা করে দিয়েছেন, আমি সে দায়িত্ব সানন্দে গ্রহণ করেছি। এই ধারাবাহিকতায় তিনি আমাকে নির্দেশ দেন কবি ইউছুফ মিয়া নুনু ভাইকে আমি যেন উনার বইগুলো পৌঁছে দেই। বিশেষ করে “বন্ধু ছাড়া কেমনে রই” গীতি গ্রন্থখানা তিনি উৎসর্গ করেছেন কবি ইউছুফ ভাইয়ের মরহুম পিতা: মরমী সাধক কবি, পীর শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া (রহ:) কে, কথা অনুযায়ী আমি উল্লেখিত গানের বই সহ মতিয়ার চৌধুরীর রচিত “নবীগঞ্জের ইতিকথা” “স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত সরপঞ্চ” ঐতিহাসিক বই দুটি কবি ইউছুফ ভাইয়ের বাড়িতে গিয়ে হস্তান্তর করি। এছাড়া আমার নিজের লেখা কবিতার বই “কল্পতরু” এবং নবীগঞ্জের তরুণ গীতিকার-সাংবাদিক ও কণ্ঠশিল্পী এম মুজিবুর রহমানের লেখা গীতিগ্রন্থ “যতনে গড়া রঙিন ভূবন” বইটি উনাকে উপহার দিয়ে আসি। আর ফিরতি উপহার স্বরূপ সাথে নিয়ে আসি, কবি মোহাম্মদ ইউছুফ ভাইয়ের রচিত কাব্য ও গীতি গ্রন্থ সম্ভার (১) মেঘ ঝরা বৃষ্টি (২) সুর লহরী তৃতীয় ও চতুর্থ খন্ড (৩) একুশের সুর (৪) হৃদয় বাংলা (৫) প্রেমপুঞ্জ (৬) মাটির পরশ। এবং উনার পিতার লেখা: ইস্কন্দর গীতি প্রথম ও দ্বিতীয় খন্ড নবম দশম একাদশ ও দ্বাদশ খন্ড , এছাড়া সৈয়দ মোস্তফা কামাল সম্পাদিত স্মারকগ্রন্থ “বাউল কবি পীর শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া জীবন গাঙের উজান ভাটি” ও মুল্যায়ন পুস্তক ” বাউল কবি পীর মোহাম্মদ শাহ ইস্কন্দর মিয়া বিলাতে সিলেটের সুরময় ভূবনের অ্যাম্বাসেডর, এবং মোহাম্মদ নওয়াব আলী ও কামরুন নাহার চৌধুরী শেফালী সম্পাদিত পীর শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া স্মারকগ্রন্থ, এই সকল অমুল্য অতুল্য রত্নাবলী উপহার।
“গিয়েছিলাম প্রাণের টানে শুনে এলাম গান”ঃ
৯ মে শনিবার সকাল ১১টায় আমরা জগন্নাথপুরের জামালপুর থেকে অটোরিকশায় পৌঁছাই পাঠকুরা বাজার, সেখান থেকে সামান্য হেঁটে শেওরা খেয়াঘাট পার হয়ে দীঘলবাকের দিকে পশ্চিমমুখী কাঁচা রাস্তায় হন্টন শুরু করি। কিছু দূর গিয়ে হোঁচট খাই, দেখতে পাই রাস্তা নিচু আর সামনে গভীর খাদ, হেঁটে পার হতে কাপড় ভিজে যাবে। আমাদের অসহায়ত্ব অনুমান করে স্থানীয় এক সহৃদয় মহিলা, দূরে একটি ডিঙি নৌকা বাওয়া কিশোর ছেলেকে অনোরুধ করলেন আমাদের কে পার করে দিতে, আপাতত মুশকিল আসান হলো। আরেকটু এগিয়ে গিয়ে দেখি মস্ত এক ভাঙা, একটি গরু সাঁতরে পার হলো, সুতরাং আমাদের ও সাঁতার দেওয়া ছাড়া উপায় নেই, আশপাশে দেখলাম প্রচুর নৌকা বাঁধা। কিন্তু লোকজন সবাই (নারী পুরুষ) বৈশাখের খরতপ্ত রোদে ধান এবং খড় শুকাতে ব্যস্ত। কেউই নিজের কাজ ফেলে আমাদের কে পার করতে রাজি হলোনা। এর কিছু দূরে, কবি ইউছুফ ভাই আমাদের জন্য নৌকা প্রস্তুত রেখেছিলেন, তিনি জানতেন এখান পর্যন্ত আমরা পায়ে হেঁটে আসব, কিন্তু তাঁর আগেই আমরা আটকে গেছি। উনাকে ফোনে জানালাম, তিনি নৌকার লোককে ফোন করে বললেন আরো অগ্রসর হয়ে আমাদের কে রিসিভ করতে, এবং আমাদের কাছে নৌকা বাহকের ফোন নম্বর দিলেন, উভয় পক্ষে যোগাযোগ হলো নৌকা এলো। আমরা ভব সাগর পাড়ি দিয়ে, সরাসরি তেরাউতিয়া গ্রামে, কবি গৃহের সামনের রাস্তার কিনারে, নৌঙর ফেলে তীরে উঠলাম, তখন দুপুর দেড়টা।
“ভবের সাগর পাড়ি দিয়ে ভাবের সাগরে ডুবলাম”ঃ
ড্রয়িং রুমে ঢুকে দেখলাম আরো দুজন মেহমান বসে রয়েছেন, তাঁদের সাথে করমর্দন করে বসলাম। ছিমছাম সাজানো বসারঘর (ড্রয়িংরোম) , একপাশে দেখলাম ঢোল তবলা হারমনি, একজন কিংবদন্তী গীতিকবির বসতবাড়ি, উনার সন্তান গানের সমঝদার মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু কবি ও গীতিকার, বাদ্যযন্ত্র থাকাটাই স্বাভাবিক।অতঃপর আমাদের অভ্যর্থনা জানাতে স্বয়ং গৃহকর্তা এলেন করমর্দন কোলাকুলি হলো পরিচয় বিনিময় হলো।জানতে পারলাম আমাদের পূর্বে আগন্তুক দুজনের পরিচয়, একজন বাউল শিল্পী ফকির শাহ মোঃ বাবুল মিয়া, অন্যজন তাঁর সাথে ঢোল তবলা বাদক, মোঃ লাল মিয়া। বুঝতে বাকি রইলো না আমাদের সম্মানে গানের জলসা হবে। শীতল সফট ড্রিংকস চা নাস্তা হলো, আমরা বই বিনিময় করলাম, সৌজন্য আলাপচারিতায় হৃদ্যতা হলো, তারপর শুরু হলো গান, বাউল শিল্পী বাবুল ভাই প্রথমে গলা ছেড়ে গাইলেন মরহুম পীর শাহ ইস্কন্দর গীতিকার একটি গান, তারপর গাইলেন মতিয়ার চৌধুরীর “বন্ধু ছাড়া কেমনে রই গীতি গ্রন্থের দুটি গান, তাঁর সঙ্গে বাদ্যযন্ত্র সঙ্গত করলেন, মন্দিরায়: আব্দুল মালিক, ঢোলক: মোঃ লাল মিয়া। আমি শেওরা থেকে আলাগদি পর্যন্ত ভবের সাগর (স্থানীয় হাওর) নৌকা যোগে পাড়ি দিয়ে এলাম, আর শেষ পর্যন্ত মরমী কবি সাধকের গৃহেই, উনারা শিষ্য সন্তান তুল্য, ফকির বাবুল শাহ’র সুললিত কন্ঠের, গান শুনতে শুনতে ভাব সাগরে ডুবে সুরের স্রোতে ভেসে গেলাম।  গান শেষ হলো কিছুক্ষণ পিনপতন নীরবতা, বেলা গড়িয়ে বিকেল হয়েছে, গানের সুধা পান করে ক্ষুদা ভুলে গিয়েছিলাম। মনে করিয়ে দিলেন স্বয়ং কবি ইউছুফ ভাই, ডাকলেন খাবার টেবিলে যেতে। খাবার আয়োজন ব্যাপক, হরেক পদের মাছের তরকারি,আর মাংস, গৃহকর্তা যত্ন করে খাওয়ালেন সবাইকে। খাওয়া শেষে যাওয়ার পালা। তার আগে মরহুম কবি পীর শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া (রহ) ও তদীয় সহধর্মিণী মরহুমা ফুলমালা তালুকদার এর মাজার জিয়ারত করলাম। পরে বিদায় নিলাম ইউছুফ ভাইয়ের কাছ থেকে। তিনি নিজস্ব নৌকা বাহক সহ নৌকা দিলেন, আমাদের কে শেওরা পর্যন্ত পৌঁছে দিতে। বাড়িতে ফিরে এলাম, কিন্তু কবি মোহাম্মদ ইউছুফ ভাইয়ের হৃদ্যতা আর ভালোবাসার কথা, গাঁথা রইলো মনে।

মোঃ সাদিকুর রহমান রুমেন, (জামালপুর –জগন্নাথপুর সুনামগঞ্জ –বাংলাদেশ)।



বিষয়: #  #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ