মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গাজীপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
গাজীপুরে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরের টঙ্গীতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গি পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতার নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি টঙ্গি আউচপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ইসমাইল হোসেনকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গি পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা আক্তার আশার ভাই।
বিষয়: #গাজীপুর #নেতা #পিটিয়ে #যুবলীগ #হত্যা










দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির 