রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক::
![]()
সরকারীভাবে পুরষ্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের
যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে মানহানী করায় চিহ্নিত ৪ প্রতারককে আসামী করে সংশ্লিষ্ট থানায় ও সাইবার পুলিশ সেন্টার সিআইডিতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ^াস দিয়েছে পুলিশ প্রশাসন।
লিখিত অভিযোগে জানা যায়, সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের মাধ্যমে সেবামূলক কাজ করে যাচ্ছে মান্নান ভূঁইয়া। সেই সাথে তিনি একজন গণমাধ্যম কর্মী। দীর্ঘদিন যাবত একটি চিহ্নিত প্রতারক চক্র অনৈতিক সুবিধা আদায়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ এবং সংগঠনের ভাবমুর্তি নষ্ট করছে কুচক্রিমহল। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনকারী আবুল প্রধানের ছেলে বাটপার কামাল প্রধান, ছিচকে সন্ত্রাসী হাফিজ, ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টি এলাকায় বসবাসকারী মৃত চাঁনমিয়ার পুত্র ভেজাইল্যা সুলতান মাহমুদ ও বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মাদকাসক্ত ছিনতাইকারী আলমগীর সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা খারাপ প্রকৃতির ব্যক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়র্টসঅ্যাপে মানহানী করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। কামাল প্রধান দ্বারা পরিচালিত ফেক আইডি দৈনিক আলোকিত সম্প্রচার, দৈনিক দেশের সংবাদ, দৈনিক আলোকিত নিউজ ডট কম, সময় বুলেটিন, পাঠানটুলী অনলাইন নিউজ, দৈনিক প্রথম সংবাদ, নিউজ প্রতিদিন, দৈনিক দূর্নীতির আখড়া, সুলতান মাহমুদের দ্বারা পরিচালিত ক্রাইম ইনভেস্টিগেশন টিভি, দপ্তর বার্তা প্রেস, সময়ের চিন্তা ডট কম, আলমগীরের দ্বারা পরিচালিত রিফাত রিফাত ফেসবুক আইডি সহ আরও কয়েকটি ভূয়া আইডি খুলে মানহানীকর ও হুমকিসরূপ তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক ছবি তৈরি করে পোষ্ট করছে। এছাড়াও মানব কল্যাণ পরিষদ ও নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব নামে আইডি খুলে প্রতারনা করছে একাধিক মামলার আসামী কামাল প্রধান ও তার সহযোগীরা। সম্প্রতি মানবাধিকার কর্মী মান্নান ভূঁইয়া ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আসামী কামাল প্রধান, আলমগীর, হাফিজ ও সুলতান মাহমুদ সহ অপরাধীদের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ আদালত চত্তরে এবং চাষাড়ার মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায় এবং মব সৃষ্টি করে। আসামীরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজির জন্য বিভিন্ন ভাবে হয়রানী করছে মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানাসহ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কয়েক দফা লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মান্নান ভূঁইয়া। উল্লেখ্য যে, বাটপার কামাল প্রধানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে প্রায় ৩০টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয় এবং কয়েকবার জেল খাটে। আর ভেজাইল্যা সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রায় ১৫টি থানায় ও আদালতে মামলা রয়েছে এবং গ্রেফতার হয়ে কয়েক দফা জেলও খেটেছে। তার পরও উল্লেখিত আসামীরা নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি করে হয়রানী করছে। এছাড়াও এই প্রতারক চক্রের কথা অনুযায়ী কোন ধরনের কাজ না করলে পুলিশদের বিরুদ্ধেও সামাজিক যোগযোগ মাধ্যমে সম্মানহানী করছে। তাদের বিরুদ্ধে জাল দলিল সৃজন, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, মানব পাচার, নারী কেলেঙ্কারী, ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা সহ একাধিক মামলার আসামী এই কামাল ও সুলতান বাহিনী। আর কত অপরাধ করলে এবং কত মামলা হলে অপরাধীদের দৃষ্টামূলক শাস্তি হবে, এই প্রশ্ন নারায়ণগঞ্জবাসীর? উপরোক্ত ঘটনায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জের বিষভোড়া ও অভিষাপ হচ্ছে এই ভেজাইল্যা সুলতান ও বাটপার কামাল। বহু অপকর্মের হোতাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আজকে ওরা এতো বেপরোয়া হতে পারতো না। ওরা কাউকেই মানছে না। মামলাবাজ ও চাঁদাবাজ হিসেবে ও পরিচিত। পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিষয়: #অপপ্রচার #আসামী #মানহানী










যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা 