শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক::
![]()
বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে যুক্তরাজ্যে লন্ডনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে| সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়|
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান|
মানববন্ধনে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ এবং দেশে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান|
মানবাধিকার কর্মী মাওলানা আব্দুল হান্নানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল, মোর্শেদ আহমদ খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মিনহাজ উদ্দিন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ শিমুল, সাধারণ সম্পাদক রাহিদ আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহাব উদ্দীন, জামাল উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, মোঃ মাজেদ হোসেন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মানবাধিকার নেতা মাওলানা মামুনুর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা হেলাল আহমদ|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি অলিউর রহমান, আবুল কালাম আজাদ, ফাহাদ আহমদ নিশাত, আব্দুল হালিম, জাকওয়ান আহমদ, মোঃ মোহাইমিন রুম্মান, এনামুল হক, মোঃ শাহিদুর রহমান, মোঃ হারুন মিয়া, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মোঃ সাবিদ মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আমিনুর রহমান, শরিফ আহমেদ মোর্শেদ, সুমেনা বেগম, মহিলা শাখার সভানেত্রী নাদিয়া ফাতেমা, মোঃ মারজান খান তাহমিদ, হেলাল আহমদ, রেজাউল করিম রাব্বি ও ইসমাইল হোসেন প্রমুখ|
বিষয়: #জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চা










ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই 