শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
১৩ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি::
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও জনকল্যাণমূলক কাজের অন্যতম অগ্রদূত আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকা‌লে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দুই শতাধিক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনায় অভ্যর্থনা জানান।

আব্দুল দয়াছ শুধু যুক্তরাজ্যে নয়, বাংলাদেশেও পরিচিত একজন সুনামগঞ্জের কৃতিসন্তান। তিনি লন্ডনে আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি জনকল্যাণ ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং নিজ গ্রাম সুনামগঞ্জের ছাতকের দক্ষিণাঞ্চলের ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি দাতব্য হাসপাতাল-এর একজন উদ্যোক্তা। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ সৃষ্টি করে চলেছে।

রাজনৈতিক পরিচয়হীন হয়েও ভালোবাসার কেন্দ্রবিন্দু বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যারা ছুটে এসেছেন, তাদের অধিকাংশই সাধারণ মানুষ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অথচ আব্দুল দয়াছ কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন। তারপরও তার আগমন উপলক্ষে এমন গণসমাবেশ ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। এলাকার মানুষ জানান, আব্দুল দয়াছের প্রতি তাদের ভালোবাসা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে নয়; এটি সম্পূর্ণ মানবিক টান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

সমাজের ধনী-গরিব নির্বিশেষে তিনি সবার সঙ্গে মিশে যান, সবার খোঁজ-খবর নেন এবং বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ কারণেই মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসে এবং তার আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

মানবিকতায় জীবন্ত উদাহরণ
শুধু প্রবাসে নয়, দেশেও মানুষের কল্যাণে তিনি সর্বদাই এগিয়ে আসেন। এলাকায় কারও পরিবার বিপর্যস্ত হলে কিংবা কোনো মানুষের চিকিৎসার প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করেন। সুনামগঞ্জ জেলা ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। যুক্তরাজ্য থেকে তিনি বহু চিকিৎসা সরঞ্জাম এনে দিয়েছেন এবং দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন। তাঁর পরিবারও দানশীলতার জন্য পরিচিত। নিজেদের জমিতে গৃহহীনদের জন্য বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদরাসার উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা—সব ক্ষেত্রেই এই পরিবার এগিয়ে আছে। ছাতারপই গ্রামে তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ফ্রি মেডিক্যাল সেন্টার এলাকাবাসীর জন্য

আশীর্বাদস্বরূপ। এলাকাবাসী বলেন, “আমরা যখনই কষ্টে পড়েছি, দয়াছ ভাইকে পাশে পেয়েছি। মানুষের কল্যাণে তার নিবেদন আমাদের মুগ্ধ করে।

বিমানবন্দরে ছিল উৎসবের আমেজ
আব্দুল দয়াছ দেশে ফিরছেন—এই খবর ছড়িয়ে পড়তেই সিলেট থেকে ছাতক, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ভিড় জমায় বিমানবন্দরে। ফুলের তোড়া ও ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে ছিলেন প্রিয় মানুষের অপেক্ষায়। প্রবাসে থেকেও জন্মভূমির মানুষের সঙ্গে গভীর হৃদয়যোগ তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে বলে উপস্থিত জনসাধারণ মনে করেন।
গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, জেলা বিএনপি নেতা নাদের আহমদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব রওশন খান সাগর,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ্ আল নোমান, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সোমেন, পাতারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ‍সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবদাল হোসাইন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন, অ্যাডভোকেট জাবির আহমদ পাভেল, ছাতক প্রেসকা‌বের সাধারন সম্পাদক ও জাতীয় কাব‌্যকথা সা‌হিত‌্য প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক আনোয়ার হো‌সেন রনি, ভাতগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাষ্টার সমরু মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসাইন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান পীর, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শোয়েব আহমদ, ছাতক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাপন, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী শাহজাহান হোসাইন, সাংবা‌দিক কাজী রেজাউল করিম রেজা, খালেদ মিয়া, মুশাহিদ আলী, ছাতক প্রেসকা‌বের অর্থ সম্পাদক দৈনিক বাংলাবাজার পত্রিকার ছাতক প্রতিনিধি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ফজল উদ্দিন,সমাজকর্মী ছায়েদ মিয়া, হাফিজ খান, রায়হান আহমদ, মানিক মিয়া, ইমরান আহমদ, লেচু খান, মোহাম্মদ আলী, আখতার হোসাইন, ছায়েদ খান, বিএনপি নেতা ফজরুল তালুকদার, সাজ্জাদ আহমদ, রেজওয়ান আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি,ছাতক প্রেসক্লাব সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসফেরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দসহ আরো অনেকে। সকলেই তাকে শুভেচ্ছা জানিয়ে তার অবদানের প্রশংসা করেন। আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন আব্দুল দয়াছ সংবর্ধনার জবাবে আব্দুল দয়াছ গভীর আবেগ নিয়ে বলেন,“দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রবাসে থেকেও আমার হৃদয় সবসময় দেশের মানুষের জন্য কাঁদে। ভবিষ্যতেও আমি সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি প্রবাসী কমিউনিটির তরফ থেকে সুনামগঞ্জ ও ছাতকের উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ প্রকাশ করেন।



বিষয়: #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ