শিরোনাম:
●   হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ●   বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ●   আজ পবিত্র ঈদুল ফিতর ●   গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু ●   ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন ●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌন হয়রানি প্রমাণ হলে আইন পেশায় থাকতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌন হয়রানি প্রমাণ হলে আইন পেশায় থাকতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
২৫৩ বার পঠিত
শুক্রবার ● ৩১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌন হয়রানি প্রমাণ হলে আইন পেশায় থাকতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

যৌন হয়রানি প্রমাণ হলে আইন পেশায় থাকতে পারবেন না: অ্যাটর্নি জেনারেলকোনো আইনজীবীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তিনি এই পেশায় থাকতে পারবেন না বলে সতর্ক করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

৩০ মে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টস্থ ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের আলোকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সভার আয়োজন করে।

সভার প্রধান অতিথির বক্তব্যে এএম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের রায়ে বলা ছিলো- কোনো নীতিমালা না হওয়া পর্যন্ত এটিকে (রায়) আইন হিসেবে মেনে চলতে হবে। তাই এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যিক। তবে সুপ্রিম কোর্টে এমন কোনো ঘটনা (যৌন হয়রানি) ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। হয়ত ভবিষ্যতে কি হবে, তা জানি না। কমিটি (যৌন হয়রানি প্রতিরোধ কমিটি) দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে। বারের (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) গত কমিটি এ উদ্যোগ নিয়েছে, বর্তমান কমিটি তার ধারাবাহিকতা ধরে রেখেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি কাজের ধারাবাহিকতা থাকা উচিত।

অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের সতর্ক করে বলেন, আমরা বিশ্বাস করি এখানে আমরা সবাই বন্ধুর মতো কাজ করি। নিজের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই সচেতন। আরেকটা কথা বলে রাখি, কোনো আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ (যৌন হয়রানির) যদি আসে তাহলে তিনি কিন্তু আর এই পেশায় থাকতে পারবেন না। কারণ তাকে আর কেউ বিশ্বাস করবে না। তাকে হেয় হতে হবে। ফলে কাজ (আইন পেশা) করাটা তার জন্য দুরুহ হয়ে যাবে। এই কথা মাথায় রেখে আমার মনে হয় না এখনো এই ধরণের কোন অভিযোগ এখানে এসেছে। কারণ আইনজীবীরা অনেক সচেতন। এখানে বোনেরা যেমন কাজ করেন তেমনি ভাইয়েরাও কাজ করেন। সবাই আমরা পারস্পরিক ও বন্ধুত্ত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কাজ করি। তাই আশা করছি, এ ধরনের ঘটনা ঘটবে না।

তিনি বলেন, তবে ভবিষ্যতে যদি কখনো এমন অভিযোগ পাওয়া যায় তাহলে আপনারা (যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যরা) সচেতনভাবে বিষয়টি তদন্ত করবেন এবং রায়ের আলোকে যদি কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই সমিতি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারো কাজের ক্ষেত্রে আমরা এগিয়ে না আসলে সমাজ এগিয়ে যাবে না। তাই কারো চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। এই ধরনের কাজ (যৌন হয়রানি) হচ্ছে মানুষের প্রতিবন্ধকতা তৈরি করা, কাজকে নিরুৎসাহিত করা।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আইনজীবী হিসেবে যখন কোর্টে আসি তখন এই কোর্টে মাত্র ৩/৪জন নারী আইনজীবী কোর্টে আসতেন। তখন পুরুষ আইনজীবীর সংখ্যা ছিলো প্রায় ৬০০/৭০০ এর মতো। এখন অনেক অনেক নারী আইনজীবী প্রাকটিসে আসছেন, আপিল বিভাগেও তিনজন নারী বিচরপতি ছিলেন যারা অবসরে গিয়েছেন। এখনো একজন নারী বিচারপতি দায়িত্ব পালন করছেন। তাই তাদেরকে উৎসাহ জোগাতে আমাদের এগিয়ে আসতে হবে। তাদের মানসিক হয়রানি করা যাবে না। কারো বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ উঠলে সেটিও দেখবেন। অভিযোগ পেলে সঠিকভাবে তদন্ত করে কাজ করবেন। সঠিত তথ্য সামনে এনে ব্যবস্থা গ্রহণ করবেন।

পরে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করা হয়। কমিটির সভাপতি হলেন- অ্যাডভোকেট জেসমিন সুলতানা। আর কমিটির নয় সদস্যের মধ্যে আছেন- অ্যাডভোকেট রমজান আলী সিকদার, অ্যাডভোকেট রেহানা সুলতানা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট আঞ্জুমান আরা রানু, ব্যারিস্টার হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট নিঘাত সীমা (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মাহবুবা আক্তার (বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট), অ্যাডভোকেট শবনম মোস্তারী এবং অ্যাডভোকেট মাহমুদা আফরোজ মনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল প্রমুখ। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট  আসছেন বিরোধী দলীয় নেতা ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ

আর্কাইভ

---
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস