শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা
সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক::
![]()
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-১, মহানগর ও সদর আসনের সর্বস্তরের জনতাকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
এক শুভেচ্ছা বার্র্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এবছর আমরা এমন সময় ঈদ উদযাপন করছি যখন ইরানে ইসরাইলী বর্বরতা চলছে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। ইরান-ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানরা আজ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত। ঈদের মোনাজাতে তাদের জন্য দোয়া করতে হবে।
তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যায়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। সামর্থবানদের উচিত ঈদ আনন্দে অসহায় মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বিষয়: #ঈদুল #ফিতর #মাওলানা #রহমান #শুভেচ্ছা #সিলেটবাসী #হাবিবুর










আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হলো পথচারীদের মধ্যে ইফতার বিতরণ, 