শিরোনাম:
●   হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ●   বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ●   আজ পবিত্র ঈদুল ফিতর ●   গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু ●   ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন ●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
২১ বার পঠিত
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার

লন্ডন রিপোর্টার::
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার

টাওয়ার হ্যামলেটস বারার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কাউন্সিলের ৩ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রকল্পের অংশ হিসেবে চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস-এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ কাউন্সিলর আবু তালহা চৌধুরী সোমবার ভ্যালেন্স গার্ডেনের বিপরীতে লোমাস স্ট্রিটের কোণে স্থাপিত এই নতুন ক্যামেরা পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

চিকস্যান্ড এস্টেটে এ ধরনের অত্যাধুনিক ক্যামেরা এটিই প্রথম। আগামী মাসে হিউজ ম্যানশনে আরও দুটি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। এই নতুন ক্যামেরাগুলো কাউন্সিলের ২৪ ঘন্টা সক্রিয় নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) সাথে সংযুক্ত থাকবে।

এই প্রকল্পের আওতায় চলতি মাসের শেষ নাগাদ বারার দশটি এস্টেটে মোট ১২২টি নতুন ক্যামেরা বসানো হবে। এর ফলে বাসিন্দারা অত্যাধুনিক ও নির্ভরযোগ্য নজরদারির আওতায় আসবেন। এরপর আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৬ টি এস্টেটে অতিরিক্ত ২৬২টি ক্যামেরা স্থাপন করা হবে।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র এই ক্যামেরার মাধ্যমে ৩১৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা এই উদ্যোগের সাফল্যের প্রমাণ দেয়।

মেয়র লুৎফুর রহমান স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার প্রতি কাউন্সিলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরা আপগ্রেডে বিনিয়োগ করছি কারণ প্রতিটি বাসিন্দা তাদের বাড়িতে নিরাপদ বোধ করার অধিকার রাখে এবং আমরা জানি এটি অনেক বাসিন্দার উদ্বেগের বিষয়। আমাদের অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র আপগ্রেড করে, আমরা টাওয়ার হ্যামলেটস-কে বাসিন্দাদের জন্য একটি নিরাপদ স্থান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রকল্পের আওতায় শুধু সিসিটিভিই নয়, পাশাপাশি টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা প্রায় তিনগুণ করা এবং কুকুর টহল পরিষেবা চালু করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

নিরাপদ কমিউনিটি বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “কমিউনিটি নিরাপত্তায় ৮০ লাখ পাউন্ডের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ হিসেবে এই প্রায় ৪০ লাখ পাউন্ড বিনিয়োগ নিরাপত্তা উন্নত করার জন্য কাউন্সিলের নেওয়া অনেকগুলি পদক্ষেপের মধ্যে একটি।

টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা প্রায় তিনগুণ করা, একটি কুকর টহল পরিষেবা তৈরি করা এবং আমাদের অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র আপগ্রেড করার পাশাপাশি, আমরা টাওয়ার হ্যামলেটস-কে আমাদের বাসিন্দাদের জন্য উন্নতিলাভের একটি নিরাপদ স্থান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই নতুন ক্যামেরাগুলো অপরাধ ও অসামাজিক আচরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চিকস্যান্ড এস্টেট-সহ গোটা এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করছে কাউন্সিল।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট  আসছেন বিরোধী দলীয় নেতা ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ

আর্কাইভ

---
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস