বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাগেরহাটে ঘষিয়াখালী নৌ চ্যানেলে নৌকা ডুবে জেলে নিখোঁজ
বাগেরহাটে ঘষিয়াখালী নৌ চ্যানেলে নৌকা ডুবে জেলে নিখোঁজ
শেখ সাইফুল ইসলাম কবির :

বাগেরহাটের মোংলা নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মহিদুল ইসলাম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান। নিখোঁজ সেই জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, সোনাইলতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া গ্রামের বাসিন্দা জেলে মহিদুল ইসলাম ও তারিকুল ইসলাম বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় মাছের পোনা (গলদা চিংড়ি পোনা) ধরছিল।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় লাইটার জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ হয়ে যান।
তিনি আরও বলেন, জোয়ারে স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থাগিত করা হয়েছে। জোয়ারের পানি কমলে উদ্ধার অভিযান পুনরায় শুরু করব।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জাহাজের আঘাতে বা ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওমেরা এলপিজির ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#############ছবি সংযুক্ত।
বিষয়: #ঘষিয়াখালী #চ্যানেল #জেলে #নিখোঁজ #নৌ #নৌকা #বাগেরহাট










হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ 