বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু
পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু
বজ্রকণ্ঠ নিউজঃ

অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
২৬ জুন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন।
আহত অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহতরা তার মাশি ও মামা। পাবনার বেড়াতে তার নানা বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে আসছিল।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছি। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৭ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়: #পাবন #বোন #ভাই #মুখোমুখি #মৃত্যু #য় ট্রাক #সংঘর্ষ #সিএনজি




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
