বুধবার ● ২০ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
আল আমিন মন্ডল (বগুড়া) ::
![]()
১৯শে মে-২৬ মঙ্গলবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা’তে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বালিয়াদিঘী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের আয়োজনে গাবতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
কলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাত হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকদের মধ্যে মোয়াজ্জেম হোসেন, দৌলত জ্জামান, সাখিল আহম্মেদ, সাহাদাত হোসেন, ইউনুছ আলী, রাবেয়া সুলতানা, লাকী আক্তার, কামরুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন এবং সকল সহকারী শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ (ক্রীড়া, সংস্কৃতিক, বিষয়ক ভিত্তিক কুইজ ও কাবিং) অংশ নেন। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গ্রীন কলাকোপা এষ্টেট এর সৌজন্যে (ম্যাডেল) ও পুরস্কার বিতরণ করেন।
বিষয়: #এমপি #করলেন #গাবতলী #জাতীয় #পদক #প্রাথমিক #বিজয়ী #বিতরণ #মাঝে #লালু #শিক্ষা #সাবেক










সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড 