বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » কুমিল্লায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
কুমিল্লায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বজ্রকণ্ঠ নিউজঃ

কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ জুন, বুধবার বেলা ১২টার দিকে মৃত্যু হয় তার।
তানজিনা হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে নিজের ঘরে শুয়ে ছিলেন তানজিনা। এ সময় কালো রঙের একটি বিষধর সাপ কামড় দেয় তাকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম ডোজ দেওয়া শুরু করেন। অ্যান্টিভেনমের ডোজ দেওয়া শেষ না হতেই স্বজনরা তাকে হাসপাতাল থেকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়। এ সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু ডোজ চলাকালীন মাঝামাঝি সময়ে তাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি। পরে যখন আবার ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি বলেন, যে সাপটি তাকে কেটেছে সেটি বিষধর ছিল।
বিষয়: #কামড়ে #কুমিল্লা #গৃহবধূ #মৃত্যু #সাপ




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
