বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকার সাথে চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাতে হত্যা
প্রেমিকার সাথে চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাতে হত্যা
বজ্রকণ্ঠ নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘরে একসঙ্গে দেখে প্রেমিকার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক প্রেমিক।
২৬ জুন, বুধবার ভোরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে (৪৪) আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি বর্তমানে সাভারে থাকেন। তার স্ত্রী ও দুই ছেলে আছেন।
তিনি জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন, বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক নারীর সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। তিনি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় আসতেন। এরই মাঝে নজরুল খবর পান পাখি তার চাচাতো ভাই সুমনের সঙ্গে প্রেমে জড়িয়েছেন।
এই খবরে বুধবার ভোরে পাখিকে হত্যা করার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার ঘরে ঢোকেন। ঘরে ঢুকে পাখির সঙ্গে তার চাচাতো ভাই সুমনকে দেখতে পান। এই অবস্থায় নজরুল হামলা করলে ছুরিকাঘাতে আহত হন সুমন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক সুমন আরও জানান, নজরুলের দেওয়া এই তথ্য পুলিশ যাচাই-বাছাই করছে। নজরুল ও পাখিসহ তার পরিবারকে মুখোমুখি করে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষয়: #চাচাতো #ছুরিকাঘাত #নিউজ #প্রেমিকা #বজ্রকণ্ঠ #ভাই #হত্যা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 