শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
১৩ বার পঠিত
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

সৈয়দ মিজান::
দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি’র উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার।

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে – মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।

দীর্ঘদিন উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, ১ হাজার বার চার্জ দেওয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে, দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম।

এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‍্যাম (অনার র‍্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও বিনোদনের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করে।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, “অনার এক্স৫সি দেশের বাজারে অনারের উন্মোচিত প্রথম স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত। এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি, বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়।”

এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায়।



বিষয়: #  #  #  #  #  #  #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক ৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান