মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত
বজ্রকণ্ঠ ::
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে।
![]()
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো— হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)। তারা দুজনই বাংলাদেশি নাগরিক।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়।
বিষয়: #আহত #কিশোর #মিয়ানমার










ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ 