সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি
আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি
বজ্রকণ্ঠ নিউজঃ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানো ও হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করবেন। সমন জারির পরিপ্রেক্ষিতে তিনি আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করবেন।
২৪ জুন, সোমবার পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালতে আসবেন। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আশা করছি, আদালত তাকে জামিন দেবেন।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন।
২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালি দেন। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন।
এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছর ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ওই মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে গত বছর ১৮ মে অভিযোগ গঠন করেন। ওই মামলায় পরীমণির সাক্ষ্য গ্রহণ চলমান।
বিষয়: #আত্মসমর্পণ #আদালত #পরীমনি










রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সুখের সংসার কেন ভেঙে গিয়ে ছিল?
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
ঘুরতে গিয়ে দুবাইয়ে আটকা শুভশ্রী
একের পর এক বিস্ফোরণ! দুবাই থেকে অভিনেত্রী বললেন, ‘পরিস্থিতি ভয়ংকর’
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
‘দয়া করে আমাকে সিনেমায় নেবেন না’
রিলসে ‘বউদি’ মানেই যেন বাজে ইঙ্গিত, স্বস্তিকা বললেন…
স্বস্তিকা এবার ‘ছেলেধরা’, আসছেন নতুন চমক নিয়ে
দেশে এসেই নীলাঞ্জনার সঙ্গে ব্যস্ত নিলয়
পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
