শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ●   দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি ●   চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ●   সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক ●   টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল ●   মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ ●   সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » বিনোদন » দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
প্রথম পাতা » বিনোদন » দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
৭৬ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ

বিনোদন ডেস্ক
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ - ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। কোলাজ
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে আলোচনায় ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মামলা। যৌন নিপীড়নের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মামলা ঠুকেছেন অভিনেত্রী, বালডোনিও মানহানির মামলা করেছেন। আলাচিত মামলাটিতে এবার নতুন মোড়, বালডোনির বিরুদ্ধে আনা ব্লেকের কয়েকটি অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এর মধ্যে আছে যৌন হয়রানির অভিযোগও। চলমান মামলায় আংশিক ধাক্কা খেলেও ব্লেক জানিয়ে দিয়েছেন—এই লড়াই কেবল ব্যক্তিগত নয়, বরং বৃহত্তর সামাজিক বাস্তবতার প্রতিফলন।
‘এটা কোনো সেলিব্রিটি ড্রামা নয়’
আদালত তাঁর করা বেশির ভাগ অভিযোগ—বিশেষ করে যৌন হয়রানির অভিযোগ খারিজ করে দেওয়ার পরও ব্লেক লাইভলি পিছু হটেননি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এ ঘটনাকে ‘সেলিব্রিটি ড্রামা’ হিসেবে দেখানো আসলে সমস্যাটিকে ছোট করে দেখা।
ব্লেকের মতে, এ ধরনের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে এই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়—যেন এটি শুধু তারকাদের সমস্যা, অন্য কারও নয়।

‘ডিজিটাল সহিংসতা বাস্তব’
ব্লেকের বক্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ডিজিটাল সহিংসতা’। তিনি বলেন, অনলাইন আক্রমণ, মানহানি বা প্রতিশোধমূলক প্রচারণা—এসব কেবল মানসিক চাপই নয়, অনেক সময় শারীরিক যন্ত্রণার মতোই তীব্র প্রভাব ফেলে।
ব্লেকের ভাষায়, এই সহিংসতা সর্বত্র—শুধু সংবাদমাধ্যমে নয়, স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, এমনকি স্থানীয় সম্প্রদায়েও। অর্থাৎ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বিস্তৃত সামাজিক সমস্যা।

মামলার বর্তমান অবস্থা
বিচারক ১৩টি অভিযোগের মধ্যে ১০টি খারিজ করে দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ তিনটি অভিযোগ এখনো বহাল রয়েছে—
প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধে সহায়তা ও চুক্তিভঙ্গ। এ অভিযোগগুলো নিয়েই আগামী মে মাসে বিচার শুরু হবে। সেখানে লাইভলি নিজেই আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান।

কেন খারিজ হলো অভিযোগ
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্লেক একজন স্বাধীন শিল্পী হিসেবে কাজ করছিলেন, ফলে ফেডারেল আইনে যৌন হয়রানির অভিযোগ প্রযোজ্য হয়নি। পাশাপাশি যে অঙ্গরাজ্যে শুটিং হয়েছে, সেই আইনের সঙ্গেও অভিযোগের সামঞ্জস্য পাওয়া যায়নি।
তবে বিচারক এটাও উল্লেখ করেছেন যে অভিনেত্রীর অভিযোগ আনার পেছনে ‘যৌক্তিক ভিত্তি’ ছিল—যা মামলার বাকি অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বালডোনির অবস্থান
অন্যদিকে বালডোনি বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীরা মনে করছেন, আদালতের এই সিদ্ধান্ত তাঁদের পক্ষকেই শক্তিশালী করেছে।

ঘটনার সূত্রপাত
২০২৪ সালের আলোচিত রোমান্টিক ড্রামা ‘ইট এন্ডস উইথ আস’। মুক্তির কয়েক মাসের মধ্যেই ছবিটির দুই প্রধান তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি জড়িয়ে পড়েন হলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও তিক্ত আইনি ও ব্যক্তিগত দ্বন্দ্বে। সেই দ্বন্দ্ব শুধু আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, লালগালিচা থেকে শুরু করে বন্ধুত্বের গোপন বার্তা পর্যন্ত সবকিছু টেনে এনেছে জনসমক্ষে।

এমনকি এতে জড়িয়ে পড়েছেন বিশ্বসংগীতের সুপারস্টার টেইলর সুইফটও। ছবিটির শুটিং চলাকালে নিজের সঙ্গে দুর্ব্যবহার ও যৌন হয়রানির অভিযোগ এনে ব্লেক লাইভলি মামলা করেন জাস্টিন বালডোনি ও তাঁর নিয়োজিত এক ব্যবস্থাপনা–বিশেষজ্ঞের বিরুদ্ধে। লাইভলির অভিযোগ, তিনি শুটিং সেটে বালডোনির আচরণ নিয়ে আপত্তি জানানোর পর পরিকল্পিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার একটি প্রচারণা চালানো হয়। পরে বালডোনিও মানহানির পাল্টা মামলা করেন। গত দেড় বছর এ মামলা নিয়ে বহু খবর হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান