বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » বিনোদন » চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
বজ্রকণ্ঠ
![]()
প্রতি পহেলা বৈশাখেই রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় থাকে উচ্ছ্বাস কলরব। এই উৎসবকে ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। তবে এবারের বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত ৮ বছরে করোনা ছাড়া কখনও চারুকলায় যাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি। বরং এটি তার কাছে এক ধরনের নববর্ষের রিচুয়াল (রীতিনীতি) হয়ে উঠেছিল। কিন্তু এবারে গেটে কড়াকড়ি নিরাপত্তার কারণে চারুকলায় প্রবেশ করতে পারেননি তিনি।
ফারিয়া লেখেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায় এইটা আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিল!’
এই ঘটনায় কিছুটা মন খারাপ হলেও দিনটিকে একেবারে নষ্ট হতে দেননি এই অভিনেত্রী। বরং ‘ভবঘুরে’র মতো ঢাকার রাস্তায় ঘুরে বেড়িয়ে খুঁজে নিয়েছেন বৈশাখের আমেজ। শহরের বিভিন্ন জায়গায় আঁকা আলপনায় খুঁজে পেয়েছেন উৎসবের রঙ। তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ তো পাওয়া গেল!
এদিন ফারিয়ার সাজও ছিল বেশ আকর্ষণীয়। ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরেছিলেন তিনি, যা গত বছর তৈরি হলেও পরা হয়নি। তাই এবারের বৈশাখে আর সুযোগ হাতছাড়া করেননি। সব মিলিয়ে, চারুকলায় প্রবেশ করতে না পারার আক্ষেপ থাকলেও নিজের মতো করে বৈশাখ উদযাপন করেছেন শবনম ফারিয়া। তার এই অভিজ্ঞতা এরই মধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিষয়: #চারুকলা #ডুকতে #দিলো #ফারিয়াকে #শবনম










সর্বস্ব জুড়ে তুমি
বাবার পরিচয় ছাড়া বড় হওয়া সেই ছেলেই চমকে দিয়েছিলেন জেমস বন্ড হয়ে
প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ 