শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা
বজ্রকণ্ঠ ::
![]()
অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি।
ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা।
গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
বিষয়: #ক্যাটরিনা #পুত্রসন্তান #মা #হলেন










জেমস বন্ড নাকি জিমি রয়, প্রশ্ন আরিফিন শুভর?
ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা
টপলেস ফটোশুটে চমকে দিলেন কাইলি
সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি
৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা
সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সুখের সংসার কেন ভেঙে গিয়ে ছিল?
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী 