শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইন্দুরকানীতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
ইন্দুরকানীতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
বজ্রকণ্ঠ ::
![]()
পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইয়াসিন হাওলাদার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের তার নানা মো. মোতালেব হোসেনের বাড়ীতে বসবাস করেন ।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) স্কুলছাত্রী তার বোনের বাড়ি টগড়া থেকে বিকেলে ইন্দুরকানী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত যুবকসহ ৩-৪ জন স্কুলছাত্রীকে জোর করে একটি সুপারী বাগানে পাশে নিয়ে যায়। পরে স্কুল শিক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিনসহ তার বন্ধুরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে ইয়াসিন হাওলাদারকে প্রধান আসামি করে ৪ জনের নামে বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানায় মামলা করেন।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা এক জনকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #ইন্দুরকানী #গ্রেফতার #চেষ্টা #ধর্ষণ #মামলা #যুবক #স্কুলছাত্রী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 