সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা
সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা
নিজস্ব প্রতিবেদক ::
![]()
সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ইলিয়াসপতœী তাহসিনা রুশদির লুনা।
সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে ২৩৮টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাহসিনা রুশদির লুনা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী।
ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয়। এ আসনে তার মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে ধারণা ছিল কর্মী সমর্থকদের।
তবে সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আসনে নিজে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা করলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
পরে বিএনপি হুমায়ুনকে যুগ্ম মহাসচিব পদেপদায়ন করলে আবারও লুনার মনোনয়ন নিশ্চিত বলে ধরে নেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম
বিষয়: #আসন #ধানের #প্রার্থী #লুনা #শীষের #সম্ভাব্য #সিলেট










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 