মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল
একদিন আগেই নেপাল থেকে ফিরছে জামাল ভুঁইয়ার দল
বজ্রকণ্ঠ ::
![]()
নেপালে বিক্ষোভের কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল হয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) ম্যাচ বাতিলের কথা জানায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসন (আনফা)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি খেলে আগামীকালই দেশে ফিরে আসত জামাল ভুঁইয়ার দল। কিন্তু ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় একদিন আগেই দেশে ফিরছে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা। আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জামাল-মোরসালিনরা।
নেপালে বেশ কিছুদিন থেকেই রাজতন্ত্র ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবিতে আন্দোলন চলছিল। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে অবস্থার আরও অবনতি হয়। যার প্রেক্ষিতে গতকাল অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ। এরপর আনফা ম্যাচ বাতিলের সিদ্ধান্তের কথা জানায়।
দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামালরা। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। তবে আন্দোলন জোরালো হওয়ায় এক ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে তাদের।
বিষয়: #একদিন #জামাল #দল #নেপাল #ভুঁইয়া










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 